শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ওয়েট অ্যান্ড সি: ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩০৩ Time View

ডেস্ক নিউজ : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১০ জুলাই) সকালে সচিবালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? জবাবে ওবায়দুল কাদের বলেন, লুকানোর কিছু নেই। বৈঠকে প্রধানত নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে।

বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওয়েট অ্যান্ড সি। অনেক কিছুই জানতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উদ্বেগ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মূলত তারা এ দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়।

ওবায়দুল কাদের বলেন, সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, যাতে সবার কাছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে সেভাবেই নির্বাচন হবে দেশে। সেতুমন্ত্রী বলেন, পর্যবেক্ষক আসবেন, কূটনীতিকরা আসবেন। তারা নির্বাচন মনিটরিং করবেন। তারা সরেজমিন দেখতে পাবেন কীভাবে নির্বাচন হচ্ছে। ভিয়েনা কনভেনশনের আওতায় তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এ ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit