রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

মিছিল সহকারে বিয়ানীবাজার থেকে নেতাকর্মীরা সিলেটে ‘তারুণ্যের সমাবেশে’

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৯০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট আলিয়া মাদরাসা মাঠে ‘তারুণ্যের সমাবেশকে’ সফল করতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এবং বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জুয়েলের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ২টায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমার খোজারখলা মারকাজ পয়েণ্ট থেকে বিশাল মিছিলটি কাজিরবাজার সেতু হয়ে বিভিন্ন সড়ক পয়েন্ট প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠের সমাবেশে এসে যুক্ত হয়। মিছিলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit