মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

বান্দরবান লামায় উন্নয়ন প্রকল্প  উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে পার্বত্য তিন জেলায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। তিনি বলেন, এর আগে আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার পাহাড়ি জনগণের জন্য এতো উন্নয়ন করে নাই।গতকাল বান্দরবান জেলার লামা উপজেলা টাউন হল প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং ৬টি সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

লামা মাস্টার পাড়ায় ৩৫ লাখ টাকা ব্যয়ে পোপারুং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটেইনিং দেয়াল নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলসকরণ, ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে লামা কলিঙ্গাবিল মাস্টার খলিফার বাড়ী থেকে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান পাড়া কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা ছাগল খাইয়া জামে মসজিদের টাইলস ও মাদ্রাসা নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে বড় নুনার বিল কেন্দ্রীয় কবরস্থানে ভূমি উন্নয়নসহ সীমানা প্রাচীর নির্মাণ, ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা আলীয়া এতিমখানার ভবন নির্মাণ এবং ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা রাজবাড়ী জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল,  লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র মো. জহির, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ত্রিদীপ কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit