বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইরানের পরমাণু চুক্তি কার্যকর করতে কাজ করছে চীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য চীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ তথ্য জানান।

ইরানের পরমাণু সমঝোতা অনুযায়ী, নিজের বেসামরিক পরমাণু তৎপরতায় কিছু সীমাবদ্ধতা আরোপ করতে রাজি হয়েছিল তেহরান। এর বিনিময়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইরানের ওপর আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হয়।

ওই সমঝোতা ২০১৫ সালেই বাস্তবায়িত হয়। কিন্তু মার্কিন সরকার ২০১৮ সালের এপ্রিল মাসে এটি থেকে বেরিয়ে গেলে সমঝোতাটি মুখ থুবড়ে পড়ে। 

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, অনতিবিলম্বে ইরানের পরমাণু সমঝোতাকে যেন আবার কার্যকর করা যায় সেজন্য চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। বেইজিং ইরানের পরমাণু তৎপরতা সংক্রান্ত সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করছে বলেও জানান ওয়াং ওয়েনবিন।

তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, এটিকে আবার কার্যকর করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। যেসব পদক্ষেপ নিলে উত্তেজনা ও দূরত্ব বাড়ে কিংবা কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় সেসব পদক্ষেপ নেওয়া থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকতে হবে বলেও উল্লেখ করেন চীনা কূটনীতিক।

 

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit