শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

নিখোঁজ সিয়ামের সন্ধান চান বাবা-মা

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৮৯ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : সিয়াম নামের ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট এলাকা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। ৬ই জুলাই বৃহস্পতিবার অনুমান সন্ধ্যা  থেকে সে নিখোঁজ হয়। সিয়ামের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, মুখের আকৃতি স্বাভাবিক। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল কালো রঙের টি-শার্ট ও চকলেট রঙের পায়জামা।

নিখোঁজ সিয়াম সে নিজের ঠিকানা ও মোবাইল নাম্বার সহ সবকিছু বলতে পারে। এ ঘটনায় ৭ই জুলাই  আশুলিয়া  থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৪৩৮) করা হয়েছে। সিয়ামের বাবা মামুন মিয়া বলেন, বৃহস্পতিবার আমি অফিসে ছিলাম। সন্ধ্যার দিকে আমার ছেলে সিয়াম  কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে এবং মাইকিংও করা হয়েছে।

কিন্তু তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কেউ সিয়ামের সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন তার বাবা মামুন মিয়া। মুঠোফোনে যোগাযোগ: সিয়ামের বাবা মামুন মিয়া ০১৯১০৩০১১২৫, এস আই আসলামুজ্জামান (আশুলিয়া থানা) ০১৭২৬২৩২১৩৯। বর্তমান ঠিকানা: গ্রাম- দক্ষিণ গাজিরচট (আয়নাল মার্কেট) দুদু মার্কেট, ইউনিয়ন- ধামসোনা, থানা- আশুলিয়া, জেলা ঢাকা এলাকার মোঃ মিজান মিয়া এর বাড়ির ভাড়াটিয়া।

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit