রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নির্বাচনের সময়ে পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, এ দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী সব পরিস্থিতি মোকাবিলায় পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

এ সময় তিনি জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা নিয়ে বলেন, ‘পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিলো যখন দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের হুলি খেলা চলছিলো। বাংলাদেশ পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। এক সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিলো। সেই অবস্থা থেকে গোটা দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পেরেছে বাংলাদেশ পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit