সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

তামিমকে সিদ্ধান্ত বদলের অনুরোধ সাইমনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৯৬ Time View

বিনোদন ডেস্ক : তামিমের এ সিদ্ধান্তে অনেকটাই হতবাক হয়েছেন নেটিজেনরা। তামিমের এমন বিদায় মানতে পারছেন না অনেকে। ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিকও মানতে পারছেন না তামিমের এ সিদ্ধান্ত। ক্রিকেটার তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তামিমের ছবি শেয়ার করে অনুরোধটি করেছেন সাইমন। ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন ঘোষণা আমি, আমরা চাই না। মানি না। আপনি এমনটা করতে পারেন না তামিম ইকবাল। দেশের জন্য হলেও এ ঘোষণা পরিবর্তন করুন।’

তামিমকে নিয়ে সাইমনের দেয়া স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। কমেন্টস বক্সে তারই আভাস পাওয়া গেছে। ডিএম জুনিয়র নামে একজন লিখেছেন, ‘তার কিছুই করার নেই, তাকে এ ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে।’ তার নিচেই মেহেদি নামে একজন লিখেছেন, ‘না ভাই যার ভেতরে কষ্ট সেই ফিল করছে। আমরা তো বাহিরটা দেখেছি ভেতরটা দেখিনি, বুঝবো কি করে।’ জাকির হোসেন লিখেছেন, ‘খান সাহেব এক কথার মানুষ।’

২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তামিমের। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তামিম।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit