শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জিম্বাবুয়েকে বিদায় করে স্কটল্যান্ড বিশ্বকাপের দৌড়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার পর স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপ চূড়ান্তপর্বের দৌড় থেকে ছিটকে পড়লো জিম্বাবুয়ে। ভাগ্য জিম্বাবুয়ের হাতেই ছিল। আজ স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার টিকিট পেয়ে যেত বাছাইপর্বের আয়োজকরা। কিন্তু ৩১ রানের হারে গতবারের মতো এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়ে।

বাছাইপর্ব থেকে দুটি দল খেলবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। শ্রীলঙ্কা আগেই চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত করেছে। বাকি ছিল একটি জায়গা। জিম্বাবুয়ে আজ জিতলেই শূন্যস্থানটি পূরণ হতো। কিন্তু হারে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেল জিম্বাবুয়ে।

৩১ রানে হেরে নেট রান রেটে (-০.০৯) চতুর্থস্থানে থাকা নেদারল্যান্ডসের (-০.০৪) চেয়েও পিছিয়ে পড়েছে জিম্বাবুয়ে। স্কটিশরা আবার শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। যার অর্থ ওই ম্যাচে স্কটল্যান্ড হেরে গেলেও দুইয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই জিম্বাবুয়ের।

৬ জুলাই নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে স্কটল্যান্ড। এই ম্যাচটা জিতলেই চূড়ান্তপর্বে উঠবে স্কটল্যান্ড। কিন্তু নেদারল্যান্ডস যদি অনেক বড় ব্যবধানে জেতে তাহলে তারাই ১০ম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে উঠবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit