সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

পুঁজিবাজারে সূচকের পতন, ঊত্থানে লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৩ জুলাই) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে কমেছে সবগুলো সূচকের মান। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩১ দশমিক ৩৬ পয়েন্টে। 

এ ছাড়া ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৪৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৭৩ দশমিক ৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ দশমিক ৫১ পয়েন্টে। তবে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৬৩ কোটি ৯৬ লাখ টাকা।
 
ডিএসইতে এদিন ৩৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টি কোম্পানির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া সি পার্ল, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, জে এম আই হসপিটাল, আলিফ ম্যানুফেকচারিং, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, খান ব্রাদার্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ও ইউনিক হোটেল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 
অন্যদিকে সিএসইতেও কমেছে সব সূচকের মান। সিএএসপিআই সূচক ২৯ দশমিক ০১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৫ দশমিক ৪০ পয়েন্টে ও ১১ হাজার ১৮১ দশমিক ৭০ পয়েন্টে।
 
এ ছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৫২ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৭৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৪ দশমিক ৫৮ পয়েন্ট। আর সিএসই-৩০ সূচক কমেছে ১০ দশমিক ০৯ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১৩ হাজার ৩৯৪ দশমিক ৪৪ পয়েন্টে।
তবে সূচক কমলেও সিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সিএসইতে এদিন ১১ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৩৩ লাখ টাকা। সিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৯৪টি ও অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit