রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

তেলবাহী জাহাজে বিস্ফোরণ নিখোঁজ একজনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৮৫ Time View

ডেসক্ নিউজ : ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চার জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজের ইঞ্জিন কক্ষ থেকে গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

হৃদয়ের বাড়ি হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সাগর নন্দিনী ২ জাহাজে গ্রিজার পদে কাজ করেন। কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. শাফায়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এখনো নিখোঁজ রয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপার ভাইজার চাঁদপুর সদরের মাসুদুল আলম বেল্লাল ও জাহাজের চালক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সরোয়ার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনী-২ নামের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় পাড়ে শনিবার দুপুর ২টার দিকে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। এতে চার জন দগ্ধ হন। নিখোঁজ ছিলেন আরও পাঁচ জন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit