শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বোনের বিয়ের আগেরদিন ভাইয়ের মৃত্যু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৪৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামুন ফকির (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (০১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চারিগাঁওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই গ্রামের বাবুল ফকিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার মামুনের ছোট বোনের বিয়ে। এরই মধ্যে বাড়িতে চলছে বিয়ের আনন্দের আমেজ। শনিবার সকালে দুই জনকে সঙ্গে নিয়ে বাড়ি পরিষ্কারের কাজ করছিলো মামুন। এসময় বাড়ির টিনের ঘরের চালা সড়াতে যায় কয়েক জন।

টিনের চাল বিদ্যুতায়িত হয়ে থাকায় চালে স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ঠ হয় মামুন এবং অপর দুইজন আহত হয়। মামুনের অবস্থা খারাপ হওয়ায় পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ খবর পেয়ে বিয়ে বাড়ির আনন্দ শোকের মাতমে পরিনত হয়। মামুনের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ হয় বন্ধু-বান্ধব সহ পরিবারের সদস্যরা।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, মামুনের সঙ্গে আরো দুইজন আহত হয়েছিলো তবে তারা বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়। কিন্তু মামুনকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit