বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

‘ভারতে বিশ্বকাপ জিততে পারলে আমাদের জন্য গর্বের হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া  ওয়ানডে বিশ্বকাপে জিততে চায় পাকিস্তান। এব্যাপারে দলটির তারকা ওপেনার ইমাম-উল-হক বলেছেন, আমাদের দেশের জন্য গর্বের হবে, যদি আমরা ভারতে বিশ্বকাপ জিততে পারি।

তিনি আরও বলেন, আমি সত্যিই বিশ্বাস করি, আমাদের ওয়ানডে দলটি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ। দলের কম্বিনেশনটি ২০১৯ সালের মতো। যখনই আপনি খেলোয়াড়দের সুযোগ দেবেন, তখনই পারফরম্যান্স করবে।

তিনি বলেন, আমরা এখন ৩৫০ রান তাড়া করে জিততে পারি। আমরা দক্ষিণ আফ্রিকায় ৩৩০ রান করেছি, সেখানে সিরিজ জিতেছি। তাই সবাই উত্তেজিত। তবে ভারত ম্যাচ নিয়ে আমি কিছুটা নার্ভাস। কারণ এই দলটি বিস্ময়কর পারফরম্যান্স করতে পারে।

বাঁ-হাতি এই ওপেনার আরও বলেন, আমি ২০১৯ সালের পর থেকে এখন অনেক পরিণত। সিনিয়র হিসেবে শটগুলি নির্বাচন করতে শিখেছি। গত ৪ বছরে আমার পারফরম্যান্স ভালো স্তরে পৌঁছেছে, বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit