শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে ভবনে আগুন, নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৬৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনে লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।  
তিনি জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে আগুনের সংবাদ পাওয়া যায়। এর ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরেকটি ইউনিট কাজ করে রাত সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৩,/সকাল ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit