রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সিলেট মহানগর মহিলাদলের সভাপতি ডেইজি, সিনিয়র সহ-সভাপতি আসমা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৪৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি এবং সিনিয়র সহ সভাপতি পদে আসমা আলমকে মনোনিত করা হয়েছে।গত ২৫ জুন রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠি প্রেরণ এর মাধ্যমে সিলেট মহানগর মহিলা দলের সভাপতি ও সিনিয়র সহ সভাপতি পদে তাদের এই দায়িত্ব প্রদান করা হয়।

গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা সিলেট মহানগর মহিলা দলকে আরো শক্তিশালী করার মাধ্যমে দলীয় কর্মসূচী এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয় চিঠিতে।

উল্লেখ্য, সভাপতি পদে মনোনিত নিগার সুলতানা ডেইজি দুইবার সিলেট জেলা ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সভাপতির দায়িত্ব পালন সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit