সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাটিরাঙ্গাতে ১২৯টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যশষ্য বিতরন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২০২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর খাগড়াছড়ি জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যশষ্য বিতরন করা হয়েছে।সোমবার (২৬ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বরাদ্ধপত্র (ডিও) তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী।এসময়, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. পেয়ার আহম্মদ মজুমদার, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্ল্যাহ ও বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ তহবিল থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অনুকূলে ৮০০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ প্রদান করা হয়। প্রাপ্ত বরাদ্ধ হতে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান মাটিরাঙ্গা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিতরনের জন্য ৯০ মেট্রিকটন খাদ্যশস্য উপ-বরাদ্দ প্রদান করেন। মাটিরাঙ্গার ৪টি প্রতিষ্ঠানে ১.৫ মেট্রিক টন, ৪৩ টি প্রতিষ্ঠানে ১মেট্রিক টন এবং ৮২ টি প্রতিষ্ঠানে ০.৫ মেট্রিক টন করে খাদ্যশষ্য প্রদান করা হয়। এর মধ্যে মসজিদ ৬০ টি, মন্দির ও ক্যায়াং ৩৯টি, মাদ্রাসা ও এতিমখানা ৩০টিসহ সর্বমোট ১২৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে এসব খাদ্যশষ্য প্রদান করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবসময় আন্তরিক  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যশষ্য বিতরন করা হয়েছে। তাযেন প্রতিষ্ঠানে যথাযথ উন্নয়নের কাজে ব্যবহার করার জন্য আহবান জানান।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit