সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খাগড়াছড়িতে পুনাকের উদ্যােগে ২ দিনব্যাপী রান্না প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৫২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আসন্ন ঈদ-উল আযহা কে সামনে রেখে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার কমসময়ে তৈরির লক্ষ্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী  রেহানা ফেরদৌসী  এর  উদ্যোগে  ২ দিনব্যাপী  রান্না প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫জুন ২০২৩ইং) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি পুলিশ অফিসার্স মেসে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত হয়ে  কর্মশালা উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সহ-সভানেত্রী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম। কর্মশালায় খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সদস্য  ও নারী উদ্যোক্তা সহ ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
কর্মশালায় রন্ধন শিল্পী  হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস বেগম। বক্তারা বলেন আমরা রান্নাটাকে কম লোকেই বুঝি। আমরা খেতে তো পারি, খেতে হয়তো অল্প সময় লাগে কিন্তু এই সুস্বাদু খাবারটা তৈরি করতে অনেক সময় লাগে। এই জায়গাটা পরিষ্কার বিজ্ঞানের মত। পরিবেশিত খাবার  একজন রন্ধন শিল্পীর সতর্কতা, নিষ্ঠা ও একাগ্রতা রয়েছে সেটি মনে রাখতে হবে। রন্ধন শিল্প একটা সমৃদ্ধির বিষয়। আপনারা যে জায়গাতে কাজ করবেন সেখানে সমৃদ্ধি অর্জন করবেন কারণ এটা খুবই প্রয়োজন। এই রান্না প্রশিক্ষণ কর্মাশালাটি আপনাদের জন্য কাজে লাগবে বলে প্রত্যাশা করেন।

প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সহ-সভানেত্রী ও  অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম  প্রশিক্ষাণার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, রান্না একটা শিল্প, আমি বিশ্বাস করি সে শিল্পীর মন আপনাদের আছে। এই রান্না প্রশিক্ষণ কর্মশালাটি আপনাদের কে সমৃদ্ধি করবে এগিয়ে যেতে সহযোগিতা করবে।খুবই কম সময়ে নিজেরা ঘরে তৈরি করতে পারবেন সুস্বাদু খাবার যা খুবই গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশা রাখছি। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit