বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আসামে বন্যায় ৩ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) এক কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন অংশে এবারের বন্যায় এখন পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। এএসডিএমএ-র তথ্যমতে, বাকসা, বরপেটা, দারং, ধুবড়ি, গোলপাড়া, কামরুপ, লখিমপুর, নলবাড়ি ও উদালগুড়ি জেলার ৪ লাখ ৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এসব জেলায় ১০১টি ত্রাণশিবির পরিচালনা করছে প্রশাসন, যেখানে ৮১ হাজার ৩৫২ জন বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়া ৫টি জেলায় ১১৯টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ। এএসডিএমএ-র কর্মকর্তা আরও জানিয়েছেন, কিছু এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও আসামজুড়ে ১ হাজার ১১৮টি গ্রাম পানির নিচে এবং এতে ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
এ ছাড়াও ব্যাপক ভাঙন দেখা দিয়েছে বাকসা, বরপেটা, সোনিতপুর, ধুবড়ি, কামরূপ, কোকরাঝাড়, নলবাড়ি, সাউথ সালমারা ও উদালগুড়ি জেলায়। করিমগঞ্জের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দারাং জেলায় অনেক শহরাঞ্চলও প্লাবিত হয়ে গিয়েছে। আসাম কর্তৃপক্ষ জানিয়েছে, তেজপুর ও নেয়ামতিঘাটে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit