আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মার্কিন কংগ্রেসম্যানের একটি টুইট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই টুইট আবার মোদি রিটুইট করেছেন। মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়ে তোলা একটি সেলফি টুইটারে পোস্ট করেন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান টিম বার্চেট। তবে ক্যাপশনে তিনি লিখেছেন, নির্লজ্জ মোদির সঙ্গে সেলফি। আমি তাকে আমার সই করা একটি বেজবল কার্ড দিয়েছি।
এই টুইট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই শুরু হয়েছে। টুইটটি আবার রি-টুইট করে মোদি লিখেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎটা চমৎকার ছিল। সম্প্রতি নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যান। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন।
কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/বিকাল ৪:৫৫