বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বরিশালে থাকতে চান না সাকিব, পরবর্তী গন্তব্য কোথায়?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই মৌসুম ফরচুন বরিশালের হয়ে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নেতৃত্বে নবম আসরে ফাইনালও খেলে দলটি। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে কুমিল্লার কাছে শিরোপা হারান তারা।

এর পর সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তুলেন ফ্র্যাঞ্চাইজি দলটির কর্তারা। এসব নিয়ে কিছুটা বিরক্ত সাকিব। বিপিএলের দশম আসরে বরিশালে খেলতে আগ্রহী নন সাকিব।

টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে নতুন দলে দেখা যাবে। যতদূর জানা যাচ্ছে, সাকিবের ঢাকা দলের মালিকানার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এমন একটি আভাস পাওয়া গেছে বিসিবি থেকে।

বিপিএল ফ্র্যাঞ্চাইজি তিন বছর মেয়াদে দেওয়ায় দশম ও একাদশ আসরের জন্য প্রতিটি দল তিনজন করে দেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে। ২০২২ সালের টুর্নামেন্ট শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে তিন ক্রিকেটারের নাম বিসিবিতে দেওয়ার নিয়ম রাখা হয়েছে। বাস্তবতা হলো— কোন কোন ফ্র্যাঞ্চাইজি পরের দুই মৌসুমে দল গড়বে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি বোর্ড। যদিও বিসিবি থেকে প্লেয়ার্স ড্রাফটের প্রস্তুতির জন্য গত আসরে খেলা সাত ফ্র্যাঞ্চাইজিকে মেইল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
ইতোমধ্যে বিসিবি শনিবার জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে পারে দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট হলেও টুর্নামেন্ট মাঠে গড়াবে জাতীয় নির্বাচনের পর।

বিপিএলের ১০ম আসর জানুয়ারির ১০ তারিখে শুরু হলে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট শেষ করতে হবে। কারণ ওই মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। বিপিএলের সূচি আপাতত কিছু বিষয়ের ওপর নির্ভর করলেও, প্লেয়ার ড্রাফটের বিষয়টি আগেই সেরে রাখতে চায় বিসিবি।

বিপিএল নবম আসরে খেলা ঢাকা দলের মালিকানা পরিবর্তন হতে পারে। এ ছাড়া এবারের আসরে একটি দল বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বিসিবির। রাজশাহী থেকে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit