বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

অ্যাম্বুলেন্সে আগুনে নিহত ৮; অর্ধেক পোড়া কাগজে মিললো মরদেহের পরিচয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : একটি পুড়ে যাওয়া দেহের সঙ্গে থাকা পোড়া ব্যাগে অর্ধেক পুড়ে যাওয়া কিছু কাগজপত্র দেখে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় খুঁজে পায়েছে পুলিশ।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, মরদেহগুলো আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। এ সময় গাড়ির মধ্যে একটি মরদেহের পাশে থাকা অর্ধেক পুড়ে যাওয়া একটি ব্যাগে কিছু কাগজপত্র পাওয়া যায়। ব্যাগের মধ্যে একটি এনআইডি, জন্মনিবন্ধনসহ কিছু কাগজের সন্ধান পেয়ে তার সাহায্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নাম-পরিচয় জানা সম্ভব হয়।

এর আগে শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি অ্যাম্বুলেন্স পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন পুড়ে মারা যান। আর একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে অ্যাম্বুলেন্সচালককে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন নারী ও চার শিশু, অ্যাম্বুলেন্স চালকসহ আটজন নিহত হন।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit