সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শার্শার উলাশীর চেয়ারম্যান রফিকুল ইসলাম এর বাড়িতে দিনের বেলা দুঃশাহসিক চুরি

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাতদদাতা
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৭৮ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাতদদাতা : যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এর উলাশী গ্রামের বাড়িতে প্রকাশ্য দিনের বেলা দুঃশাহসিক চুরি সংঘঠিত হয়েছে। ঘনাটি ঘটেছে ২৩ জুন শুক্রুবার বেলা আনুমানিক ১১ টার দিকে। এ ঘটনায় চেয়ারম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে চুরির ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক হয়নি।এ ব্যাপারে সরজমিনে তদন্ত করতে গেলে উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এর স্ত্রী শামছুননাহার জানান, শুক্রুবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় তিনি তার অসুস্থ্য মেয়ে তানিয়াকে নিয়ে যশোরে ডাক্তারের কাছে যান। এ সময় ঈদ উপলক্ষে চাল বিতনরনের জন্য চেয়ারম্যান যান ইউনিয়ন পরিষদে। যে কারনে বাড়িতে কেউ ছিল না। শামছুননাহার জানান, বাড়ির গেটে ও প্রতিটি ঘরের দরজায় তালা মারা ছিল।

বাড়িতে কেউ না থাকায় চোর চক্র বাড়ির প্রাচীর টপকিয়ে সিসি ক্যামেরার তার কেটে গেটের ও দরজার তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে। এর পর আলমারীর তালা ভেঙ্গে আলমারীতে রক্ষীত সোনার ১ টি চিক, সোনার ২ টা রুলী, ২ টা সোনার চুরি, ৩ টা সোনার চেইন, সোনার ২ টা আংটি সহ নগদ ১০ হাজার টাকা, নতুন জামা কাপড়, শাড়ী , থ্রী পিচ চুরি করে নিয়ে যায়। যা চুরির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। বেলা ১২ টার সময় চেয়ারম্যান রফিকুল ইসলাম বাড়িতে এসে দেখেন তার গেটের ও ঘরের দরজার তালা ভাঙ্গা। ঘরের ভিতরে সব কিছু ছড়ানো ছিটানো তছনছ করা রয়েচে।এ ব্যাপারে জানতে চাইলে উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, শুক্রুবার বাড়িতে কেউ না থাকায় গেটের ও দরজার তালা ভেঙ্গে আলমারী থেকে নগদ টাকা সহ সব সোনা গহনা চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি শুক্রুবার রাতে শার্শা থানায় অভিযোগ করেছেন বলে জানান। দিনের বেলা চেয়ারম্যানের বাড়িতে চুরির ঘটনায় সাধারন মানুষের মধ্যে আইনশৃঙ্খলা সংস্থার প্রতি মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য কিছুদিন আগে উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এর বাড়ির সামনে থেকে উলাশী ১ নং ওয়ার্ড আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক আবুল হোসেনের ছেলে ওলিনুর রহমানের একটি এ্যাপাচি মোটরসাইকেল চোর চক্র চুরি করে নিয়ে যায়। আজও শার্শা থানা পুলিশ তার কোন সন্ধান করতে পারেনি।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, চুিরর অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তিনি বলেন চোর চক্র যেই হোক তাকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit