শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২১৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ সমর্থকদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন ফুলবাড়ীর কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন।গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নিজ সমর্থকদের নিয়ে স্থানীয় সুজাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন সফেদ আশফাক তুহিন এর সমর্থকরা।

এতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বক্তব্যে সফেদ আশফাক তুহিন। তিনি বলেন, জাতীর মুক্তি ও ন্যায় অধিকার আদায়ের লক্ষে ঢাকার রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন এ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ ভূ-খন্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই জাতীর পিতা ও আওয়ামলীগের নেতৃত্বে হয়েছে। আজ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়ন করেছেনে তাঁর কন্যা দেশ নেত্রী ও জননেত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগ দেশের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, বঙ্গবন্ধুর সপ্নের সংগঠন, এই সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আসুন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

তিনি আরো বলেন ফুলবাড়ী-পার্বতীপুর এর উন্নয়নে আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় দেড় হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে স্কুল মাঠ থেকে এক বর্ণঢ্য র‌্যালি বের হয়ে ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করেন।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit