রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

মাছিমপুরে কয়েদীর মাঠে গরুর হাট বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৩৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর মাছিমপুর এলাকার কয়েদীর মাঠে গরুর হাট বাসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের ৩জন আহত হয়েছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছিমপুর গরুর হাটের জন্য প্রতি বছরের মতো এবারো জেলা পরিষদ টেন্ডার আহবান করে। তবে টেন্ডার পাওয়ার আগেই ২৩নং কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খছরু, আবির সহ ১০/১৫ মিলে কয়েদীর মাঠে বাঁশ বসানো শুরু করলে ৮ নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আকতার রুমির স্বামী মনজু মিয়া ও তার দুই ভাই আবুল কালাম দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো দেখে বাধা দিলে উত্তেজিত হয়ে হারুনুর রশীদ খছরু দলবল নিয়ে তাদের উপরে হামলা চালায়।
এতে দুই পক্ষের ৩জন আহত হন।

আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। অহতরা হলেন, মনজু মিয়া (৫৫), আবুল কালাম দিপু (৩৫), হারুন রশিদ খছরু (৫৫)। আহতদের মধ্যে হারুন রশিদ খছরুর অবস্থা আশঙ্খাজনক বলে জানা যায়। সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনার তথ্য উদঘাটন করতে গিয়ে জানা যায়, এক পক্ষ অপর পক্ষকে দোষারূপ করছে।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কোতোয়ালি মডেল থানা ওসি (তদন্ত) সুমন কুমরা চৌধুরী জানান, গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঘে। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit