শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

পার্বতীপুরে সনাতন ধর্মের একই পরিবারের পাঁচ সদস্য মুসলিম ধর্ম গ্রহন করেছেন

আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১২২ Time View

আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : শ্রী পঞ্চমি ডাক্তার আজ থেকে মোহাম্মদ আব্দুল্ল্যাহ। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন এর পাটিকাঘাট গ্রামের পঞ্চােমি ডাক্তার আজ ২২শে জুন সপরিবারে মুসলিম ধর্ম গ্রহন করেছেন।তিনি আজ সকালে পরিবারের সদস্যদের নিয়ে দিনাজপুর আদালতের মাধ্যমে নিজেদের নাম, ধর্ম পরিবর্তন করেন। ইতিপূর্বে তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও কোন পুজা করতেন না।

তার পাড়ির পাশে মসজিদের আজানের সুর পঞ্চােমির হৃদয়ে দাগ কাটে তখন থেকে মনে মনে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বাড়ে তার। তাছাড়া মুসলমানদের সাথে চলাফেরা সহ মুসলিম ধর্মীও বই পড়ে তিনি ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়েছেন বলে জানান তিনি। বর্তমান তাদের ইসলামি নামকরন করা হয়েছে।

শ্রী পঞ্চমির পরিবর্তে (মোহাম্মদ আব্দুল্ল্যাহ,) বড় ছেলে শ্রী মাসুদ রায় থেকে (মোঃ মাহমুদুল হাসান মাসুদ), ছোট ছেলে শ্রী বাদল রায় থেকে (মোঃআবরার ফাহাদ রানা,)বড় মেয়ে শ্রীমতি চম্পা রানী থেকে (মোছাঃ হাফসা সুলতানা,) ছোট মেয়ে শ্রীমতি লতা রানী থেকে (মোছাঃ লতিফা খাতুন) নাম রেখেছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা। আনন্দের সাথে তাদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবেন বলে জানান এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit