বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

মাহমুদপুরে ঠিকাদারকে মারধরের ঘটনায় ১ জন গ্রেফতার

খোরশেদ বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১০২ Time View

খোরশেদ বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি: আসামীদের অবৈধ দাবীকৃত টাকা না দেওয়ায় ঠিকাদার, ম্যানেজার ও তার শ্রমিকদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ২১ জুন বুধবার দুপুর আড়াইটার সময় শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর খান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলা করেছেন ঠিকাদার দেলোয়ার মন্ডল। ঘটনার সাথে জড়িত, একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে বিনোদপুর এলাকার হারুন মাতুব্বর, লিটন মাতুব্বর, বাবুল মাতুব্বর, এমদাত মাতুব্বর, নুরুজ্জামান মাতুব্বর, দিপু মাতুব্বর, শেরজামাল মাতুব্বর, আবুল হোসেন, ছাত্তার মোল্যা, কাদির খা, শাহিন মাতুব্বর ও মাহমুদপুর এলাকার কামাল খা, স্বপনসহ ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ চক্র ঠিকাদারের কাছে টাকা দাবী করে আসছে। ঘটনার দিন ঠিকাদার তার শ্রমিকদের নিয়ে রাস্তায় পিচ ঢালাইর কাজ করতে ছিলেন।

তখন আসামী হারুন মাতুব্বর গরম পিচের ওপর দিয়ে মটর বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে। দায়িত্বরত শ্রমিকরা তাকে গরম পিচের ওপর দিয়ে যেতে বাধা দিলে আসামীরা ঠিকাদার দেলোয়ার হোসেন, ম্যানেজার শফিকুল ইসলাম, মিস্ত্রী জাহিদুল ও হাফিজুলকে পিটিয়ে গুরুতর আহত করে। একই সাথে আসামীরা ঠিকাদারের কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং বিটুমিন ও পাথর তচনছ করে আরও ২ লাখ টাকা পরিমান ক্ষতি সাধন করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত জাহিদুল ও হাফিজুল জানায়, কাজ চলছে-রাস্তা বন্ধ এমন সাইনবোর্ড দিয়ে আমরা পিচ ঢালাইর কাজ করতে ছিলাম। দুপুর আড়াইটার দিকে আসামীরা জোর করে গরম পিচের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় আসামীরা এই ঘটনা ঘটিয়েছে।

ঠিকাদার ও মামলার বাদী দেলোয়ার হোসেন জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে টাকা দাবী করে আসছে। টাকা না দেওয়ায় আসামীর আমার উপর ক্ষেপে ছিল। ২১ জুন রাস্তায় পিচ ঢালাইর সময় বিবাদীর এসে আমাকেসহ দায়িত্বরত মিস্ত্রী ও ম্যানেজারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে পিচ ও পাথর তচনছ করে ক্ষতিসাধন করে। এই বিষয়ে থানায় মামলা করেছি। পালং মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। কাদির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit