সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

চৌগাছা পৌরসভায় উন্নয়নমুখি ১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

এম.এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৬২ Time View

এম.এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়নমুখি ১৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ২১ জুন দুপুরে পৌর ভবণের সভাকক্ষে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। উন্নয়নমুখি এ বাজেট পাঠ করেন চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল।

২০২৩-২৪ অর্থ বছরে বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮ কোটি ৪৪ লাখ, ৬৪ হাজার ২১ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া প্রারম্ভিক জের দেখানো হয়েছে ৩৩ লাখ ৪ হাজার ৫৮৩ টাকা এবং সমাপ্তি জের ধরা হয়েছে ৬৫ লাখ ২৯ হাজার ৬০৪ টাকা।

এ সময় অন্যান্যের মধ্যে পৌর সচিব গাজী আবুল কাশেম, প্যানেল মেয়র আনিচুর রহমান ও শাহিনুর রহমান, কাউন্সিলর আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, আনিছুর রহমান, সিদ্দিকুর রহমান, গোলাম মোস্তফা, সোহেল রানা উজ্জল, রুহুল আমিন, ফাতেমা বেগম, জোসনা খাতুন, জোহরা বেগমসহ পৌরকর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। চৌগাছা পৌর সচিব গাজী আবুল কাশেম বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট পৌর বাসীর কল্যাণের কথা চিন্তা করেই করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit