বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

চৌগাছায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক আটক

এম.এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৮৩৮ Time View

এম.এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এক সন্তানের জননী (২৩) এক গৃহবধূ ধর্ষণের স্বীকার হয়েছেন। সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ২০ জুন রাতে এ ঘটনায় ধর্ষণের শিকার ঐ নারী বাদী হয়ে চৌগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। যার নম্বর ৩২ তারিখ ২০ জুন। ধর্ষক সনু মোল্লা (৩৫) কে আটক করেছেন পুলিশ। ধর্ষক সনু মোল্লা উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের আমফার মোল্লার ছেলে।

মামলার এজহারে গৃহবধূ উল্লেখ করেছেন, সনু মন্ডল আমার স্বামীর বাড়ির পাশের গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর পূর্ব পরিচিত হওয়ায় মাঝে মধ্যেই স্বামীর সাথে বাড়িতে বেড়াতে আসতো। আসা যাওয়ার ফাঁকে সনু মোল্লার কুনজর পড়ে আমার দিকে। সে মাঝে মধ্যেই আমাকে কু-প্রস্তাব দিতো। আমি তারপ্রস্তাবে সাড়া না দেয়ায় আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতো। সোমবার রাতে আমি বাড়ির পাশের বাথরুমে যায়।

এ সময় আগে থেকেই বাথরুমের পাশে লেবু গাছের নিচে ওৎপেতে ছিলো সনু মোল্লা। সে আমার মুখ চেপে ধরে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে সনু মোল্লা দৌড়িয়ে পালিয়ে যায়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ওই গৃহবধূর লিখিত অভিযোগের প্রেক্ষিতে চৌগাছা থানায় ধর্ষণ মামলা নথিভূক্ত হয়েছে। আসামী সনু মোল্লাকে আটক করা হয়েছে। ভিকটিমকেউদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit