বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

মাটিরাঙ্গাতে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ২০২৩-২০২৪অর্থ বছরের  খরিপ  মৌসুমে উপশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০জুন ২০২৩ইং)সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  নুসরাত ফাতেমা চৌধুরী। 

স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার  মো:সবুজ আলী এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম,সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো:সাহাব উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্য,র মাঝে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যােতি কিশোর বড়ুয়া, মাটিরাঙ্গা উপ-সহকারি কৃষি কর্মকর্তা এম নূর মোহাম্মদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:জয়নাল আবেদীন : সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর তথ্য অনুযায়ী মাটিরাঙ্গা উপজেলায়  ৬৫০জন কৃষকের মাঝে আমন ৫কেজি, এমওপি সার ১০কেজি, ডিএপি সার ১০কেজি বিতরন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৩,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit