রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

মহারাষ্ট্রে বাসস্ট্যান্ডের নাম রাখা হলো ‘বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি বাসস্ট্যান্ডেরর নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে। রাজ্যটির মিরা-ভাঈন্দর পৌরসভা এই নামকরণ করে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের থানে জেলার অন্তর্গত পশ্চিম ভাঈন্দরের উত্তান চক এলাকায় একটি বাসস্ট্যান্ডের নামকরণ করা হয় বাংলাদেশের নাম অনুসারে। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ওই বাসস্ট্যান্ডটি। এই নামকরণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটির প্রকৃত নাম ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামকরণে ছিল ইন্দিরা নগর। কিন্তু পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ থেকে প্রচুর বাংলা ভাষী মানুষ কাজের খোঁজে ও কম খরচে বাসা ভাড়া পাওয়া যাওয়ায় এখানে এসে বসবাস শুরু করেন। বাঙালিদের উপস্থিতির কারণে এটিকে ইন্দিরা নগরের বদলে বাংলাদেশ বলা হত। এরপর এবার ওই এলাকার ‘ইন্দিরা নগর’ বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হল ‘বাংলাদেশ’।

মিরা-ভাঈন্দর পৌরসভার সূত্রে জানা যায়, ওই এলাকায় বসবাসকারী মানুষের আধার কার্ড, বিদ্যুতের বিল, এমনকি পৌরসভার কাছ থেকে পাওয়া সরকারি বাড়িতেও মানুষ ‘বাংলাদেশ’ শব্দটি ব্যবহার করে আসছে। তাই স্বাভাবিকভাবেই পৌরসভার তরফ থেকে ওই এলাকায় পরিচিতি হিসেবে ‘বাংলাদেশ’ নামে ওই বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। ইতিমধ্যে শুক্রবার বাংলাদেশ নামের ফলক স্থাপন করেছে পৌরসভা।

এদিকে, এমন নামকরণে বাঙালিরা খুশি হলেও বিরোধিতা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, এতে এলাকার পরিচিতিতে প্রভাব পড়বে।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit