বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

ফুটবল থেকে অর্জনের আর কিছুই নেই আমার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জিতে প্রত্যাশার কোটা পূরণ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচ ও সতীর্থরা আগামী বিশ্বকাপেও তাকে দলে চান। কিন্তু ফুটবল জাদুকর তা এড়িয়ে গেছেন বরাবরই। তার যে ফুটবল থেকে আর কিছু পাওয়ার নেই, সেটা নিজেও বলেছেন। তবে কোপা, ফিনালিসসিমা আর বিশ্বকাপে টানা সাফল্যের পর বসে থাকলে চলবে না, আগামী নিয়েও ভাবতে হবে বলে মনে করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

কাতারভিত্তিক স্পোর্টস চ্যানেল বে ইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব নিয়েই কথা বলেন মেসি। বলেছেন, ‘ফুটবলে সবই আমি অর্জন করেছি। এখানে পাওয়ার আর কিছুই নেই।’

বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ৮০ সেকেন্ডের মধ্যেই গোল করেন মেসি। যা তার ক্যারিয়ারের দ্রুততম গোল। ম্যাচ শেষে আগামী বিশ্বকাপে তার খেলা নিয়ে প্রশ্ন করা হলে টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’

যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের আসর। জুন-জুলাইয়ে সূচি থাকায়, আর বাকি মাত্র তিন বছর। মেসি মনে করেন বিশ্বকাপের আগে ব্যস্ততার অনেক উপলক্ষ আছে। আপাতত তিনি সেসব নিয়েই ভাবছেন, ‘প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি উপভোগ করছি। এরপর বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকা আছে। চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয়। নতুন একটা চক্র শুরু হবে, বাছাইপর্বের ম্যাচ সামনে। যা অর্জন করেছি, তা নিয়ে বসে থাকলে হবে না। সামনে কী আসছে, তা নিয়েও ভাবতে হবে।’

মেসি আরও যোগ করেন, ‘বিশ্বকাপ নিয়ে আমি যা বলেছি সেটাই স্বাভাবিক। বয়স ও সময়ের কারণে তখন খেলতে পারা কঠিন হবে। আমি বর্তমান মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।’

বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও, বাছাইপর্বে জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যাবে মেসিকে। সে কথা নিজেই জানিয়েছেন ফুটবল জাদুকর। সদ্য ইন্টার মায়ামিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড বলেন, ‘শীঘ্রই শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আমরা যা অর্জন করেছি তাতে ডুবে থাকতে পারি না। সামনের দিনগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে।’

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit