বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৮ জুন) সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৩২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৩ জন রয়েছেন।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে মোট ১ হাজার ১১৮ রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৭০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে আছেন ২০৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৯০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৭৫৬ জন। এ বছর এখন পর্যন্ত ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit