সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাবাকে নিয়ে বিশ্বখ্যাতদের কিছু হৃদয় দোলানো উক্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : এক বৃদ্ধ নিজে একজন বাবা হলেও যখন তিনি নিজের বাবাকে মনে করেন তখন তার চোখের কোণে উজ্জ্বল হয়ে ওঠে বেদনার অশ্রু। কারণ প্রকৃতির নিষ্ঠুর নিয়মে তিনি তার বাবাকে হারিয়ে ফেলেছেন কালের গহব্বরে।

আবেগের এই জায়গায় সত্যি ভাষা নিরুপায়। তবে কবি, সাহিত্যিক, বিশিষ্টজনের অনেকেই আবেগের এ জায়গাটিকে ভাষায় রূপ দিতে চেষ্টা করেছেন। আসুন জেনে নিই বাবা সম্পর্কে তাদের কিছু অসাধারণ উক্তি।

১. যেকোনো পুরুষই বাবা হতে পারে, কিন্তু প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার। –অ্যানি গেডেস

২. এই পৃথিবীতে আর কেউ কোনো মেয়েকে তার বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারে না । –মাইকেল রত্নদীপক

৩. একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান, যতটা তিনি হতে চেয়েছিলেন। –ফ্রাংক এ. ক্লার্ক

৪. একজন বাবার হৃদয় প্রকৃতির এক অপার স্থান। –এন্টনি ফ্রানকোই প্রিভোস্ট

৫. মেয়েদের কাছে বাবার মানেই ভালোবাসার অপর নাম। –ফ্যানি ফার্ন

৬. বাবাকে হারানোর মানে হলো মাথার ওপরে ছাদ হারিয়ে ফেলা। –ইয়ান মার্টেল

৭. একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা। –পিক্সেল কোটস

৮. একজন বাবা বলেন না, তিনি তোমাকে ভালোবাসেন; বরং তিনি দেখিয়ে দেন, তিনি তোমাকে ভালোবাসেন। –দিমিত্রি থে স্টোনহার্ট

৯. একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন। –পিকচার কোটস

১০. প্রত্যেক অসাধারণ মেয়ের পেছনেই একজন অসাধারণ বাবা রয়েছেন। –প্রবাদ

১১. একজন বাবা হলেন তিনি, যিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধু সন্তানের ইচ্ছার জন্য।
—সংগৃহীত

১২. একজন বাবাকে তার মেয়ের কাছে এতটাই আদর্শ হওয়া উচিত যে আদর্শ দেখে সেই মেয়ে পৃথিবীর সকল ছেলেকে যাচাই করবে। – জর্জ ই. ল্যাং

একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুলচেরা হিসাব বা বিশ্লেষণ কেউ কোনোদিন বের করতে পারবে না। তাই বাবা দিবসে বাবাকে অনুভব করুন আরেকটু গভীরভাবে। যেন বাবাকে নিয়ে বিখ্যাত এসব উক্তি আপনার জীবনে চলার পথে অনুপ্রেরণা জোগায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit