বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

‘বিএনপির নেতারা ঘুম থেকে উঠেই বিদেশি দূতাবাসে নালিশ করতে যান’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির নেতারা ঘুম থেকে উঠেই বিদেশি দূতাবাসে নালিশ করতে যান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল লাইন-৬ বিষয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে যান নালিশ করতে। জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকেদের সঙ্গে কথা বলে এসেছেন মির্জা ফখরুল। অন্যদিকে আওয়ামী লীগ দাওয়াত পেয়েই দূতাবাসে যায়। দেশের বিরুদ্ধে নালিশ করব, এ রাজনীতি আমরা করি না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, আমরা কারও দিকে তাকিয়ে নেই। আমরা তাকিয়ে আছি বাংলাদেশের জনগণের দিকে। বিদেশি শক্তি বন্ধু হতে পারে, কিন্তু নির্বাচনে জয়ী করতে পারে না। ‘তারা উন্নয়ন সহযোগী হতে পারে। ক্ষমতায় বসাবে, এমন উদ্ভট চিন্তা করি না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, বিএনপি এত কথা বলে। বিএনপি নেতারা কি জানেন, তাদের দলের অনেকে নির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত আছে। বিএনপি অংশ নেবে না বলে অন্যরা বয়কট করবে—এ কথা মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit