শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ডোমারে স্বেচ্ছাসেবক দল পাঙ্গামটুকপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাঙ্গামটুকপুর ইউনিয়ন শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ জুন) বিকালে পাঙ্গা পীর সাহেবের হাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলিফ হোসেন এর সভাপতিত্বে সচিব সাদিকুর রহমান সাদেক এর সঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইছুল আলম, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা, বামুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন ইসলাম, সোনায়ায় ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ, জোড়াবাড়ী ইউনিয়নের আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে আলিফ হোসেনকে সভাপতি সাদিকুর রহমান সাদেক সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।অনুষ্ঠানে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আগামীতে দেশ রক্ষার আন্দোালনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান উপজেলার নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit