মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলারের ঘর পেরোলো। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার অদূর ভবিষ্যতে চীন থেকে ৩০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়ন করারও আশা করছে।

এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানান, ৭২ ঘণ্টার মধ্যে এক বিলিয়ন ডলার চীনা বাণিজ্যিক ঋণ পাবেন তারা।

বেইজিংয়ের সঙ্গে পুরোনো ঋণ প্রসঙ্গে নতুন এক চুক্তিতে পৌঁছানোর পর এই অর্থ পেল ইসলামাবাদ। এর আগে নির্ধারিত তারিখের ১৮ দিন আগে ১০০ কোটি ডলার পরিশোধ করেছে পাকিস্তান।

দেশটির সংসদে অর্থায়ন সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে অর্থমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, ঋণ ও পুনঃঅর্থায়নের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

তিনি নিশ্চিত করেন, সপ্তাহের শুরুতে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকে (সিডিবি) ১০০ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে পাকিস্তান। তিনি উল্লেখ করেন, যদি খবরটি পত্রিকায় না আসত, তাহলে সরকার প্রিপেমেন্টের বিষয়টি গোপন রাখত।

দারের বক্তব্যের পরপর একটি কূটনীতিক সূত্র জানায়, শুক্রবারই ১০০ কোটি ডলার ঋণ ছেড়েছে চীন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit