মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ২০ কোটি ৫০ লাখ ডলার দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় ঘাটতি পূরণে সহায়তা করতে আরও ২০ কোটি ৫০ লক্ষ ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র 

শুক্রবার মার্কিন পরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, এই সহায়তা, ওই অঞ্চলের অংশীদার এনজিও গুলোর মাধ্যমে বিতরণ করা হবে। এর উদ্দেশ্য ছিল সংঘর্ষের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে যারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের যোগাযোগ বজায় রাখতে সহায়তা করা।

ব্লিঙ্কেন বলেন, ‘আমরা রাশিয়ার আগ্রাসন অবিলম্বে অবসানের জন্য এবং ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানকারীদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার এবং যারা নিরাপদ এলাকায় যেতে চায় তাদের নিরাপদ যাওয়ার সুবিধা নিশ্চিত করার জন্য রাশিয়াকে আহ্বান জানাচ্ছি।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসাব অনুসারে ৬০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং ৫০ লাখেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে। এছাড়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের কিছু অংশে দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে প্রায় ৪০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit