মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ডেলিভারি বয় সেজে ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গ্রাহকের কাছ থেকে দুই কোটি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি ব্যাংকের প্রাক্তন নারী ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর কখনও উত্তরপ্রদেশ, কখনও বিহারে পালিয়ে বেড়াচ্ছিলেন ওই ম্যানেজার। অবশেষে ডেলিভারি বয়ের ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

গ্রেপ্তার ব্যাংক ম্যানেজারের নাম গুঞ্জন সিং। তিনি কলকাতার বড়বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ছিলেন। সেই সময় বড়বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে দুই কোটি রুপি হাতিয়ে নেন বলে অভিযোগ। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ জানিয়েছে, হাওড়ার বালিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন ওই নারী। অনলাইনে খাবার অর্ডার করেছিলেন তিনি। এরপর ডেলিভারি বয়ের ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, হাওড়ার এক কাপড় ব্যবসায়ীর অ্যাকাউন্ট ছিল ব্যাংকে। তখন ব্যাংকটির ম্যানেজার ছিলেন গুঞ্জন। সেই সূত্রে ব্যবসায়ীকে আকর্ষণীয় স্কিমের প্রলোভন দেখিয়ে দুই কোটি রুপি লগ্নি করতে বলেন। ম্যানেজার গুঞ্জন প্রতিশ্রুতি দেন, লগ্নি করলে অল্প দিনের মধ্যেই প্রচুর টাকা ফেরত পাওয়া যাবে। বিশ্বাস অর্জন করার জন্য ব্যবসায়ীকে বেশ কিছু নথিও দেখিয়েছিলেন প্রাক্তন ম্যানেজার। বিশ্বাস করেছিলেন সেই ব্যবসায়ী।

পরে তাকে অন্য একটি অ্যাকাউন্টে অর্থ জমা করতে বলা হয়। আর অর্থ জমা দেওয়ার পর ওই ব্যবসায়ীকে একটি শংসাপত্র দেন ব্যাংক ম্যানেজার। কিন্তু অর্থ তুলতে গিয়ে মাথায় হাত ব্যবসায়ীর। তিনি ব্যাংকের বর্তমান ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ওই প্রতিষ্ঠানে এ ধরনের কোনও স্কিম ছিল না। এমনকি তাকে যে শংসাপত্র দেওয়া হয় সেটিও ভুয়া।

এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। একইসঙ্গে বিভাগীয় তদন্ত করে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে দীপক কেওট নামে এক ব্যক্তির সহযোগিতায় প্রতারণা করেন গুঞ্জন। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই দীপকের চাকরি চলে যায়। এরই মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে প্রাক্তন ব্যাংক ম্যানেজার পালিয়ে যান। গুঞ্জনকে আগামী ২২ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit