মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

শর্ত ভেঙে ফের সাংবাদিকতায় বরিস জনসন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেই যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার আগের পেশায় ফেরার সিদ্ধান্ত নিলেন সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা যুক্তরাজ্যের এই সাবেক মন্ত্রী।

দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল তাকে তাদের নতুন কলামিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে। শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে বরিস জনসনের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে ডেইলি মেইল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনি বরিসকে পছন্দ করুন কিংবা না করুন তার কলাম আপনাকে পড়তে হবে। সরকারি দলের ব্যক্তিবর্গ থেকে বিশ্বের লাখ লাখ মানুষ সবার জন্যই এটা প্রযোজ্য।’

এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটিতে বরিসের কলাম প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছে এই সংবাদমাধ্যম। পত্রিকাটির পক্ষ থেকে একটি গাড়িও পাচ্ছেন প্রভাবশালী এ রাজনীতিক।

ইতিমধ্যে শুক্রবার বিকেলে অনলাইনে প্রকাশিত হয়েছে ব্রিটিশ এই সাবেক প্রধানমন্ত্রীর প্রথম সাপ্তাহিক কলাম।

তবে নতুন এ চাকরি নেয়ার ক্ষেত্রে শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে বরিসের বিরুদ্ধে। যুক্তরাজ্যে মন্ত্রিত্ব ছাড়ার দুই বছরের মধ্যে চাকরি নিতে হলে অ্যাকোবা নামক কমিটি থেকে অনুমতি নিতে হয়। কিন্তু বরিস অ্যাকোবার সাথে এ বিষয়ে কোন পরামর্শ করেনি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বরিসকে নীতি লঙ্ঘনের অভিযোগে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাকোবা। এদিকে বরিস জনসনের এক মুখপাত্র জানিয়েছেন, “বরিস জনসন অ্যাকোবার সাথে যোগাযোগ করছেন এবং স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

১৯৮৭ সালে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্র। কিন্তু কোনো এক প্রতিবেদনে মনগড়া মন্তব্য দেয়ার কারণে সেই চাকরি হারাতে হয় তাকে।

একসময় রাজনীতি আর সাংবাদিকতা একসঙ্গে চালিয়েছিলেন তিনি। সংসদ সদস্য এবং স্পেক্টেটর ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব একসঙ্গে সামলেছিলেন জনসন, প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে নিয়মিত কলামও লিখেছেন।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৩,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit