মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ফ্রান্সের জয়ে জিরু-এমবাপ্পের গোল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : অলিভিয়ের জিরু ও কিলিয়ান এমবাপ্পের গোলে জিব্রাল্টার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরো ২০২৪ সালের বাছাই পর্বে এ নিয়ে তিন ম্যাচের সব কটিতে জিতল দিদিয়ের দেশমের দল।

প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ফ্রান্স।

হেড থেকে করা গোলে শুরুতেই দলকে এগিয়ে দেন জিরু। ম্যাচের বয়স তখন ৩ মিনিট। কিংসলে কোম্যানের ক্রস থেকে করা গোলটি ফ্রান্সের হয়ে তার ৫৪তম গোল।

প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৭৮তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে জিব্রাল্টার। নিজেদের জালেই বল পাঠান আইমেন।

পাঁচ দলের ‘বি’ গ্রুপের ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তলানিতে জিব্রাল্টার। ঘরের মাঠে আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে গ্রিসের বিপক্ষে খেলবে ফ্রান্স।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit