মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বেলারুশে পারমাণবিক অস্ত্র পৌঁছেছে: পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন যে, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। প্রতিবেশী দেশটিতে পারমাণবিক অস্ত্রের প্রথম চালান পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

রুশ নেতা বলেছেন, রাশিয়ার ভূখণ্ড কিংবা রাষ্ট্র হুমকির মুখে পড়লেই এ অস্ত্র ব্যবহার করা হবে। এর আগে বেলারুশের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র পাওয়ার কথা জানানো হয়েছিল। এবার বিষয়টি নিশ্চিত করলেন পুতিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট। 

রুশ প্রেসিডেন্ট আরও জানান, এ বছর গ্রীষ্মকাল শেষে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে।

এর আগে গত মার্চে পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। ওই সময় মস্কোর ঘোষণায় তীব্র প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র। তবে জবাবে রাশিয়া বলেছিল— যুক্তরাষ্ট্র এমন অস্ত্র গত কয়েক দশক ধরে ইউরোপে মোতায়েন করে রেখেছে। 

এর কয়েক দিন আগে বিষয়টি নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে আমরা বোমা ও ক্ষেপণাস্ত্র পেয়েছি। এগুলো হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ শক্তিশালী।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৩,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit