বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত আরও ৩৯ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২২০ Time View

স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন। এদের ২৫ জন ভর্তি হয়েছে ঢাকায় এবং ১৪ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৭৯ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৮৩ জন রোগী।এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪ হাজার ১২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ১৭৩ জন এবং ঢাকার বাইরে ৯৫৩ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৯ জন মারা গেছেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৩৫ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩৭০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৭৬৫ জন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৩,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit