সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

কৃষকবান্ধব সরকার দেশে উৎপাদনে কৃষকদের সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, কৃষকবান্ধব সরকার দেশে বাম্পার ফলন উৎপাদনে কৃষকদের সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে। তিনি বলেন. আওয়ামী লীগ সরকারই কৃষকদের উন্নয়ন ও কল্যাণের চিন্তা করে। আওয়ামী লীগ সরকার বিনামূল্যে কৃষকদের সার ও উচ্চ ফলনশীল বীজ বিতরণ করে আসছে। কৃষকদের উচিত হবে সরকারের বিনামূল্যে দেয়া এসব সার ও উচ্চফলনশীল বীজ-এর সঠিক ব্যবহার নিশ্চিত করে বাম্পার ফলন ফলিয়ে দেশের খাদ্যের স্বয়ংস্ম্পূর্ণতাকে অব্যাহত রেখে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা।শুত্রুবার (১৬জুন ২০২৩ইং) বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কৃষকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এ প্রসঙ্গে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উচ্চ ফলনে ভরে ওঠবে কৃষকদের ফসলের গোলা। উন্নয়নে মহাসড়কে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে স্মার্ট জাতিতে পরিণত করার ঘোষণা দিয়েছেন। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। এ লক্ষ্যে পার্বত্যবাসী সকলকে একযোগে উন্নয়ন কাজে অংশ নেয়ার আহ্বান জানান মন্ত্রী বীর বাহাদুর।বান্দরবান সদরের ৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং নানাসময়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার ক্ষতিগ্রস্থ ৪০ পার্বত্য পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউ টিন ও গৃহনির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর।
এসময় বান্দরবান  জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, বান্দরবান জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেওয়াজ, বান্দরবান সদর উপজেলা পরিষদরে চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, বান্দরবান সদর সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু মারমা, বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপকারভোগী চাষীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit