রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বোচাগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৭৪ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড়মাঠে বুধবার বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যেগে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ। এসময় টুর্ণামেন্ট পরিচালনা কমিটর আহবায়ক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুনসহ এলাকার সুধী এবং ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সেতাবগঞ্জ পৌরসভা একাদশ বনাম ৪নং-আটগাঁও ইউনিয়ন একাদশ অংশ নেয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit