বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শরীয়তপুরে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৩৮ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ১৪ জুন বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হসেম তপাদার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। উপকরণ বিতরণ অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

জানাগেছে, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রাথমিক ভাবে প্রকৃত ভিক্ষুকদের চিহ্নিত করা হয়। পরবর্তীতে ভিক্ষুক আওলাদ হোসেনকে মুদি মালামালসহ দোকান, মহামায়াকে ব্যাটারিচালিত ভ্যান, বিশ্ব চন্দ্র ঋষি দাসকে ব্যাসার উপকরণসহ ব্যাটারিচালিত ভ্যান, আমেনা বেগমকে টেইলার্স দোকানসহ তৈরী পোষাক এবং সবর আলী, আমিরজান ও তাছলিমাকে একটি করে গরু দেওয়া হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনেক দিনের পরিকল্পনা ছিল ভিক্ষুক পুনর্বাসনের জন্য কিছু করার। ভিক্ষুকদের কি চাওয়া আর আমারা কি দিতে পারব তার সিদ্ধান্তে পৌঁছতে পারছিলাম না। আজ ৭ জনকে তাদের চাহিদার সাথে মিল রেখে উপকরণ বিতরণ করা হল। এই উপকরণকে পুঁজি করে তারা স্বাবলম্বি হতে পারবে। তাদের আর ভিক্ষা করতে হবে না।

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৩,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit