শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুর থেকে অপহৃত নারী ভেড়ামারা থেকে উদ্ধার : দুই ভাই গ্রেফতার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৪৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থেকে অপহৃত এক নারী ভেড়ামারা থেকে উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সাথে জড়িত আপন দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুর ১২ টায় ভেড়ামারা উপজেলার হরিপুর গ্রামে অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহার নামীয় আসামি একই গ্রামের মৃত হান্নান আলীর দুই ছেলে মো. সজিব হোসেন (৩০) ও মো. আনিচ (৩৭) কে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার হয়েছে অপহৃত নারী বা ভিকটিম মোছা. তানিয়া আফরিন (২৩)। সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই নারানপুর গ্রামের মো. সাহাজুল মন্ডলের মেয়ে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল ভেড়ামারা উপজেলার হরিপুর গ্রামে অভিযান চালায়। এসময় অপহরণ মামলার আসামি মৃত হান্নান আলীর দুই ছেলে মো. সজিব হোসেন ও মো. আনিচ কে গ্রেফতার করা হয়।

এরা গত ১২ জুন দৌলতপুর থানায় দায়ের করা অপহরণ মামলা যার নং ৪৪ এর ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২৩) এর ৭/৩০ ধারার এজাহার নামীয় আসামি। অভিযানে অপহৃত নারী মোছা. তানিয়া আফরিনকে উদ্ধার করে র‌্যাব। পরে অপহৃত নারী ও গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দৌলতপুর থানায় সোপর্দ কারা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit