শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে বাবুর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, না কি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে চলছে নানা গুঞ্জন॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৩৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দূর্ঘটনায় মৃত্যু হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে চলছে নান গুঞ্জুন।

গত মঙ্গলবার রাত্রি দশটায় ফুলবাড়ী-বিরামপুর সড়কের বারকোনা মোড়ে ক্ষত বিক্ষত একটি মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দিলে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি কেউ সনাক্ত করতে না পারায় ময়নাতদন্তের জন্য পরের দিন বেওয়ারিশ হিসেবে দিনাজপুর মর্গে প্রেরণ করে। অবশেষে সেই মরদেহটি হাসপাতালে গিয়ে সনাক্ত করেন তার পরিবারের লোকজন।

গত শুক্রবার পর্যন্ত দিনাজপুর মর্গেই ছিল এই হতভাগার লাশটি। নাম তার বাবু,বয়স ৩৫। সে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গোপালপুর-(বিহারীরডাঙ্গা)’র রাজমিস্ত্রি সৈয়দ আব্দুর রহিমের বড় পুত্র। পিতা আব্দুর রহিম জানান,আমার বড় ছেলের মরদেহটি কেউ সনাক্ত না করায় বেওয়ারিশ হিসেবে দাফন করার জন্য আঞ্জুমান মফিজুলে দেয়ার প্রক্রিয়া করছিল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে আমি সনাক্ত করে গত শুক্রবার জুম্মার নামাজের পরেই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করি।

তিনি দাবি করেন, “তার ছেলে পরকীয়ার বলি হয়েছে। আমার পুত্রবধূ ইতিপূর্বে একাধিক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায়। এই বিষয়গুলি মেনে নিতে পারেনি আমার ছেলে। যার জন্য পথের কাঁটা ভেবে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চলছে। আমি এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম বলেন, ময়না তদন্তের রিপোর্ট এলেই আপনি অভিযোগ দিয়েন।” আমি আশা করব,সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে সঠিক ঘটানা উন্মোচন করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit