মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন বাবর আজম: ইমরান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : েপাকিস্তানের সাবেক ক্রিকেট কিংবদন্তি এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাবর আজমের। ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় ইমরান খান দাবি করেছেন যে, যদিও তিনি সম্প্রতি খুব বেশি ক্রিকেট দেখেননি। তবে তিনি যা দেখেছেন, তা থেকে তিনি নিশ্চিত যে, বাবর অনায়াসে ভারতীয় স্টার কোহলির রেকর্ড ছিনিয়ে নিতে পারবেন।

খান বলেন, ‘আমি সম্প্রতি ক্রিকেট দেখিনি, কিন্তু আমি বিশ্বাস করি যে, বিরাট কোহলি ও বাবর আজম একই শ্রেণির খেলোয়াড়। বাবর আজম সহজেই বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন; আমি যা দেখেছি তাতে তিনি খুব ভালো।’পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, তিনি বাবরকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এহসান মানির কাছে সুপারিশ করেছিলেন।

অবশ্য ইমরান খান বলেছেন, বাবর আজম বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন, তবে তা বিনামূল্যে (শুধু শুধু) সম্ভব নয়। অর্থাৎ ২৮ বছর বয়সি এ তরুণের ব্যতিক্রমী ব্যাটিং দক্ষতা, পরিপক্বতা এবং কাজের নীতি সম্মিলিতভাবে কোহলির করা রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনায় অবদান রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit