মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানালেন রোহিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ওভালে ভারতের বিপক্ষে টেস্ট জিতে নতুন ইতিহাসও গড়েছে অজিরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে খেলতে নেমে রোহিত শর্মার ভারতকে কার্যত দিশেহারা দেখিয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্মিথ এবং হেডের সেঞ্চুরির ফলে শুরুতেই এগিয়ে যায় অজি বাহিনী। অজি বোলারদের দাপটে কামব্যাক করতে পারেনি টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাংবাদিকদের তিনি বলেন, ‘অক্টোবরে যখন বিশ্বকাপ হবে, তখন আমরা অন্যভাবে খেলার চেষ্টা করব। আমরা প্রতিটা ক্রিকেটারকে নিজেদের মতো করে স্বাধীনভাবে খেলতে দেব। নিজেদের মাথায় ঢোকাবো না আজ এই ম্যাচটা জিততে হবে বা অন্য একটা ম্যাচ জিততেই হবে। আমরা ভাবছি, এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আসল কাজটাই হচ্ছে না। সুতরাং আমাদের অন্যরকম চিন্তা করতে হবে। বিভিন্নভাবে কাজ করতে হবে। আমাদের ফোকাস থাকবে, আলাদা কিছু করার উপর।’

রোহিত শর্মা বলেন, আমাদের একাগ্রতার কোনো অভাব নেই। আমরা অন্যভাবে খেলতে চাই। আমরা ভিন্ন কিছু করতে চাই। আমরা অনেক আইসিসি টুর্নামেন্ট খেলেছি, কিন্তু এখনও জিততে পারিনি। আমাদের প্রচেষ্টা থাকবে অন্যভাবে খেলা এবং ভিন্ন কিছু করার।

তার মতে, একটি ম্যাচের বদলে তিনটি ম্যাচের সিরিজ হওয়া উচিত। সত্যি বলতে, এই ধরনের একটি বড় টুর্নামেন্টে দুই দলের জন্য নায্য সুযোগ থাকা দরকার। এটি তিন ম্যাচের সিরিজ তা চমৎকার হবে। এই রকম বড় টুর্নামেন্টে একটা দল দুই বছর ধরে কঠিন ক্রিকেট খেলে আসে সেখানে একটি মাত্র ম্যাচ যথেষ্ট নয়। তাই আমি মনে করি, যদি পরের মৌসুমে এটা সম্ভব হয় তাহলে তিনটি ম্যাচের সিরিজ হওয়া উপযুক্ত হবে।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৩,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit