বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

আনুশকা গ্যালারিতে থাকলেই হারে ভারত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। ২০৯ রানে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজিত হয় ভারত। এর পরই শুরু হয় সমালোচনার ঝড়। তবে ভারতের এই হারে সমালোচনা ও ট্রলের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিরাটপত্নী আনুশকা শর্মা। বিরাট কোহলির ব্যর্থতার জন্য তার স্ত্রীকেই দায়ী করছেন নিন্দুকেরা। ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল বিরাটকে। এর পর খেলার নিয়ন্ত্রণ ভারতের হাতছাড়া হয়ে যায়।

মাঠে নেমে ক্রিকেট না খেলেও কেবল দর্শক হিসেবে মাঠে ছিলেন বলেই ব্যর্থতার দায়ভার এসে পড়েছে আনুশকার ওপরেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষ ও ট্রল করা হচ্ছে তাকে।

স্বামী বিরাট কোহলির খেলা দেখতে, তাকে উৎসাহ দিতেই যুক্তরাজ্যে উড়ে গিয়েছিলেন আনুশকা। কিন্তু ভারত হারায় তাকে ‘অপয়া’ অপবাদও শুনতে হচ্ছে। তিনি মাঠে এলেই নাকি ভারত হারে— এমন কথাও বলেছেন নেটিজেনরা।

আনুশকাকে কটাক্ষ করে একজন মন্তব্য করেছেন, ‘আনুশকা যখন স্টেডিয়ামে থাকেন, ভারতের জেতার সম্ভাবনা তখন তো শূন্য!’ আরেকজন মন্তব্য করেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য সবচেয়ে খারাপ ব্যাপার হলো আনুশকা শর্মা।’ এক টুইটার ব্যবহারকারীর উপদেশ, ‘আনুশকার বাড়িতেই থাকা উচিত।’ আবার কেউ বলছেন, ‘যখন থেকে এই নারী ক্রিকেট দেখা শুরু করেছেন, ভারত আর আইসিসি টুর্নামেন্ট জেতেনি।’

অবশ্য এমন ঘটনা প্রথমবার নয়। এর আগেও বহুবার কোনো কারণ ছাড়াই ভারতীয় ক্রিকেট দলের ব্যর্থতার জন্য আনুশকাকে আক্রমণ করেছেন নেটিজেনরা।

বিরাট অবশ্য বরাবর পাশে থেকেছেন তার স্ত্রীর। তার দাবি, ‘পরিবারই আমার পৃথিবী। আনুশকা গ্যালারিতে থাকলে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। ভালো লাগে আমার।’

উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে করেন আনুশকা-বিরাট। যদিও তাদের সম্পর্কের কথা দীর্ঘ দিন প্রকাশ্যে আনেননি তারা। প্রথমে বন্ধুত্ব তৈরি হয় দুজনের, সেখান থেকে প্রেম।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৩,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit