বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদের বিচার শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের ঘটনায় বিএনপির শীর্ষ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠন হয়েছে। পাঁচ বছর আগে ওই ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটে।
 
সোমবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমীরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মিলহানুর রহমান নওমীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আমীর খসরু মাহমুদের আইনজীবী নেজাম উদ্দিন বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত আমীর খসরুসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। 

বর্তমানে এই মামলায় জামিনে রয়েছেন আমীর খসরু। এ বিষয়ে আইনজীবী নেজাম উদ্দিন বলেন, তদন্ত সংস্থার পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দেওয়া হয়। ওই আইনেই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তিনি বলেন, ফোনালাপের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে কোনো প্রমাণ মেলেনি। কিন্তু বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ গঠনের কোনো উপাদান নেই বলে মনে করি।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে নওমী নামে এক ব্যক্তির সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ২০১৮ সালের ৪ অগাস্ট দুইজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit